ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত

গৃহকর্মীদের নিয়োগ সহজ করার লক্ষ্যে নতুন পদক্ষেপ হিসেবে ফি কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে জানানো হয়েছে।


কুয়েতের নেওয়া পদক্ষেপ অনুযায়ী, ফিলিপাইনের নাগরিকদের কুয়েতে গৃহকর্মী নিয়োগের ফি ৭০০ কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা। ফিলিপিনো গৃহকর্মীদের ভ্রমণের টিকেটের অর্থও এই ফিতে অন্তর্ভুক্ত রয়েছে। নতুন ব্যবস্থায় শ্রীলঙ্কার গৃহকর্মীদের নিয়োগ ফি কিছুটা বেড়েছে। ভ্রমণ টিকেটের খরচসহ শ্রীলঙ্কান গৃহকর্মীদের জন্য ৭৫০ দিনার ফি নির্ধারণ করেছে কুয়েত। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৮ হাজার টাকার বেশি গুণতে হবে লঙ্কান গৃহকর্মীদের।


এছাড়া ড্রাইভার বা বাবুর্চিদের মতো অন্যান্য গৃহকর্মীদের নিয়োগের ফি ১৮০ দিনার নির্ধারণ করা হয়েছে। এই খাতের গৃহকর্মীদের ফিতেও ভ্রমণ টিকেটের অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑